রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মাস্ক ব্যবহার না করায় জরিমানা
রাজবাড়ীতে করোনা সংক্রামক প্রতিরোধ ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করনে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। শনিবার (২৬ জুন) দুপুরে রাজবাড়ী সহকারী কমিশনার ও নির্বহী ম্যাজিষ্ট্রেট মো. হাবিবুল্লাহ এর নেতৃত্বে রাজবাড়ী শহরের বড়পুল,প্রধান সড়ক, রেলগেট ও খলিফাপট্টি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মাস্ক ব্যবহার না করায় ৬ প্রতিষ্ঠানের মালিকগনকে ১৮৬০ দন্ডবিধির ২৬৯ধারায় সর্বমোট ৮৫০০টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং তাদের সতর্ক করা হয়।
সহযোগীতায় ছিলেন প্রসিকিউটর, রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, পেসকার মোঃ হৃদয় এবং শৃঙ্খলায় মোঃ বাদশাহ বুলবুল (এএসআই) এর নেতৃত্বে রাজবাড়ী সদর থানা পুলিশ বাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান নিয়মিত চলবে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি