নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় শত্রুতার জেরে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতের ওই ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের মধ্য রাজিব ডাঙ্গাপাড়া গ্রামে।
পুকুর মালিকের ছেলে বুলবুল আহমেদ জানান, বাড়ির পাশেই তার বাবার নিজস্ব ১বিঘার একটি পুকুরে ৩০ হাজার টাকা ব্যয়ে রুই, কাতলা, সিলভার, ব্রিগেড, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছেন।
ইতিমধ্যে মাছগুলো বিক্রি করার উপযুক্ত সময় কে বা কারা পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে চলে যায়। শনিবার (২৬ জুন) সকালে সব মাছ মরে ভেসে ওঠে। এতে প্রায় ২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, শক্রতা আমাদের পরিবারবর্গের সাথে থাকতে পারে। কিন্তু নিরাপরাধ মাছের কি অপরাধ? এ ঘটনায় তিনি ও তার পরিবার সর্বশান্ত হয়ে পড়েছেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সোহাগ খান/বার্তা বাজার/টি