নিজেদের পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা। সেরা চারে জায়গা করে নিতে মরণ কামড় দিতে পারে বাংলাদেশ, তাই ভারতকে সতর্ক থাকবে বলছেন দলটির সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক।২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে পরাজিত হয়েছিল শক্তিশালী। সেই পরাজয় বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল ভারতকে।
যদিও এবারের বিশ্বকাপের সেরা চারের দৌড়ে অনেকটাই এগিয়ে আছে ভারত। তবুও বাংলাদেশের ম্যাচের আগে ভারতকে সতর্কবার্তা দিয়েছেন সাবেক লেগ স্পিনার কার্তিক।বিশ্বকাপে সাত ম্যাচ খেলা বাংলাদেশ সাত পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম অবস্থানে আছে।
দারুণ ফর্মে থাকা বাংলাদেশকে নিয়ে কার্তিক এক ভিডিওতে বলেন, ‘ক্রিকেটে অদ্ভুত বিষয় ঘটে থাকে। আপনি জানেন না কি হতে যাচ্ছে। যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশ মরণ কামড় দেবে সেমিফাইনালে যাওয়ার জন্য।
তারা এখন উন্নতির পথে। এটাই তাদের প্রেরণা। আর এর আগে বিশ্বকাপে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। আমি বলছি না যে ভারত বিপদে আছে। আমি বলছি ভারতকে সতর্ক থাকত হবে।’