দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরো ৭৭ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ১৪ হাজার ৫৩ জন। এ সময়ে
নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৩৩৪ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।
শনিবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল শুক্রবার (২৫ জুন) করোনায় মৃত্যু হয়েছে ১০৮ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন।
বার্তাবাজার/ই.এইচ.এম