নীলফামারীতে ব্যাটারীচালিত যানবাহন চালুর রাখার দাবি
নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারীচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬জুন) সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
বাংলাদেশের ওয়ার্কাস পার্টির অন্তর্ভূক্ত জাতীয় শ্রমিক ফেডারেশনের ব্যানারে করা ওই মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, হরিজন নেতা নন্দনাল বাঁসফোর প্রমুখ।
বক্তারা জীবন ও জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারী চালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক বন্ধ না করার দাবি জানান। সড়কে নিয়ম অনুযায়ী তাদের রিকশা, ভ্যান ও ইজিবাইক চালানোর জোর দাবি জানান।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/এফএইচপি