বাংলাদেশ আওয়ামী মোটর শ্রমিক লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হলেন কক্সবাজারের টেকনাফ পৌর শাখার সভাপতি জিয়াউর রহমান জিয়া।
গত মঙ্গলবার (২২ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আজিজুল হাকিম রিপন ও সাধারণ সম্পাদক আলমাছ হাওলাদার মিন্টু স্বাক্ষরিত একটি অফিসিয়াল প্যাডে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বের মাধ্যমে জিয়াউর রহমান জিয়া টেকনাফ পৌর এলাকায় জাতীয় শ্রমিক লীগকে সংগঠিত করেন। এর পরে দুই মেয়াদে জাতীয় শ্রমিক লীগ টেকনাফ পৌর শাখার সভাপতির নেতৃত্বে রয়েছেন। দ্বীর্ঘদিন সংঠনের হাল ধরে হয়েছেন তিনি দলীয় নেতা কর্মীদের আস্থাভাজন।
জিয়াউর রহমান জানান, অতীতের ইতিবাচক কর্মকান্ড আমাকে এই পর্যন্ত এনেছে। আগামীতে দলের জন্য আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো। আমাকে কেন্দ্রীয় কমিটর সদস্য নিয়োগ করায়, কেন্দ্রীয় কমিটির পাশাপাশি উখিয়া টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদিসহ টেকনাফ উপজেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগসহ সকল অঙ্গসংগঠনের প্রতি কৃতজ্ঞতা।
বার্তা বাজার/এফএইচপি