লকডাউনের ওপর নির্ভরশীল না হয়ে করোনাভাইরাসের টিকার ওপর নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। এ কারণে দেশেই করোনা টিকা উৎপাদনের কারখানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গোপালগঞ্জে করোনা প্রতিরোধক টিকার কারখানা হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন নয়, টিকা নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। এজন্য দেশে টিকা উৎপাদনের জন্য গোপালগঞ্জে কারখানা করা হবে।
তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে চীনের টিকা আসবে এবং টিকাদান কার্যক্রম বাড়বে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে ও সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, ভারত থেকে চুক্তি মোতাবেক ৩ কোটি টিকা পাওয়ার কথা থাকলেও ১ কোটি টিকা পাওয়া গেছে। এদিকে কোভ্যাক্স থেকে ছয় কোটি টিকা বুকিং দেওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১১ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে।
বার্তা বাজার/নব