নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিববর্ষে বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি ফেজ- প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় নির্বাচিত জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলার চারান বিলে ৫৯৩ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) রব্বেল হোসেন প্রমুখ।
হাসান সিকদার/বার্তা বাজার/এফএইচপি