দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মাহাবুব (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত মাহাবুবের সহযোগী আহত নির্মাণ শ্রমিক হানিফ জানান, ওই এলাকার সাইদুল ইসলামের বাড়িতে দোতলার নির্মাণ কাজ চলার সময় নিচ থেকে অন্যান্য শ্রমিকেরা ছাদ বাইন্ডিংয়ের জন্য রশিতে বেঁধে
লোহার রড উপরে তোলার সময় বাড়ীর দোতালার সামনে থাকা বিদ্যুৎ এর খুটির তারে রড লেগে বিদ্যুতায়িত হয়ে দুজনেই ছাদের উপড়ে পড়ে যাই।

পরবর্তিতে নিচ থেকে অন্যান্য শ্রমিকেরা আমাদের হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষনা করেন। নিহত মাহাবুব মোহনগঞ্জ উপজেলার আব্দুল লতিফের ছেলে। সে দীর্ঘদিন যাবত দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নে আগাড় গ্রামে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের বাবার বাড়ি মোহনগঞ্জ থেকে পরিবারের লোকজন এলে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজেশ গৌড়/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর