হোমনায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

কুমিল্লার হোমনায় প্রাণিসম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও অর্থনীতিতে ভূমিকা রাখতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬ জুন) সকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন করা হয়।

এ প্রদর্শনীর উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনের সংসদ সদস সেলিমা আহমাদ।

উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, পৌরমেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানার ওসি আবুল কায়েস আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াছ।

এছাড়া উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারিরা।

এই প্রদর্শনীতে প্রায় ৩০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়। পরে বিভিন্ন ক্যাটাগরি প্রদর্শনীতে অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার বিতরণ করা হয়।

তপন সরকার/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর