বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স।
শনিবার (২৬ জুন) দুপুরের পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে ছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। তার সঙ্গে ১০০ দিনের চুক্তি করেছিল বিসিবি। কিন্তু করোনাকালীন সময়ে ভ্রমণজনিত নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের সঙ্গে বেশিদিন কাজ করতে পারেনিনি তিনি।
আসন্ন জিম্বাবুয়ে সিরিজেই হয়তো বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন হেরাথ। শ্রীলঙ্কার টেস্ট জার্সিতে ৯৩ ম্যাচ খেলে ৪৩৩টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও রঙিন পোশাকে নিয়েছেন ৯২টি উইকেট।
বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া অ্যাশওয়েল প্রিন্স ব্যাটসম্যান হিসেবে অভিজ্ঞ না হলেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১১৯ ম্যাচ খেলেছেন অ্যাশওয়েল প্রিন্স। টেস্টে ১১টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি এবং ওয়ানডেতে ৩টি হাফসেঞ্চুরি রয়েছে তার।
বার্তা বাজার/নব