নরসিংদীতে জেলা প্রশাসনের লিফলেট, মাস্ক ও সেনিটাইজার বিতরণ

দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটায় আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীতে জনসচেতনতামূলক প্রচারণা,লিফলেট, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৬ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নরসিংদী পৌর এলাকার বিভিন্ন স্থানে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

নরসিংদীর নতুন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নেতৃত্বে এই প্রচারাভিযানে পথচারীদের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোরশেদ, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর