ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভয়াবহ ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনাসহ বিস্তীর্ণ এলাকা রক্ষায় বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে।
শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম শুরু করেছে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার, উপ-সহকারী প্রকৌশলী রাসেল হোসেন, কার্যকরী সহকারী বেলায়েত হোসেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাউস আহমেদ, গোপালপুর ইউপি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান উজ্জ্বল প্রমুখ।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুরের উপ-সহকারী প্রকৌশলী রাসেল হোসেন বার্তা বাজারকে জানান, ‘মধুমতি নদীর ভাঙনরোধে আলফাডাঙ্গা উপজেলার পাড়াগ্রাম এলাকার ১৮০ মিটার অস্থায়ী আপদ কালীন কাজের জন্য ১৭৫ কেজি ওজনের বালু ভর্তি প্রায় ১৫ হাজার জিও ব্যাগ ব্যবহার করা হবে।’
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এফএইচপি