১৬ মাস পর টেস্ট দলে জায়গা পেলেন মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের ঘোষিত স্কোয়াডে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে টেস্টের স্কোয়াডের সংখ্যা দাঁড়াল ১৮ জনে।

শনিবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ১৬ মাস পর টেস্ট দলে ফিরেছেন মাহমুদউল্লাহ।

সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে টেস্টে খেলেছিলেন তিনি। এরপর থেকে টেস্ট দলে জায়গা পাননি তিনি। এমনকি বিসিবির টেস্ট দলের কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা হারান তিনি। অবশেষে টেস্ট দলে ফিরলেন এই অলরাউন্ডার।

উল্লেখ্য, আগামী ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে টাইগাররা।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর