ভালুকা মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক জাগরণ পত্রিকার ভালুকা প্রতিনিধি সোহাগ রহমানকে সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ ও বার্তা বাজার পত্রিকার ভালুকা প্রতিনিধি আরিফুল হক পলাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার (২৫ জুন) রাতে ভালুকা বাজার পাঁচরাস্তার মোড় সংলগ্ন নদী বাংলা ফুড ফেয়ারে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির জরুরী সভায় ওই কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জামাল উদ্দিন আহমেদ।
কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি মুহাম্মদ আল হাদী (আমাদের অর্থনীতি), যুগ্ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাহার (অগ্রযাত্রা), কোষাধ্যক্ষ প্রভাষক আলাউদ্দিন (বিশ্ব মানচিত্র), দপ্তর সম্পাদক শেখ ফরিদ (বীরযোদ্ধা ডট কম), সদস্য নাজমুল আলম বাদল (ক্রাইম রিপোর্ট) মনির হোসেন (বাংলাদেশ সমাচার), রাতুল ইসলাম খান (যুগ যুগান্তর), কামরুজ্জামান (মাটি ও মানুষ) ও সারোয়ার হোসেন (আগামীর সময়)।
আরিফুল হক পলাশ/বার্তা বাজার/এফএইচপি