দেশের প্রধান প্রধান নদীর পানি সমতল স্থিতিশীল

দেশের প্রধান নদ-নদী ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা এবং পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী ২ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে।

গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, পঞ্চগড়ে ১৩৩ মিলিমিটার ও জাফলংয়ে ৫২ মিলিমিটার।

দেশের ১০১টি পর্যবেক্ষনাধীন স্টেশনের মধ্যে পানি সমতল বৃদ্ধি পেয়েছে ৫৮টির, হ্রাস পাচ্ছে ৩৮টির, অপরিবর্তিত রয়েছে ৪টির এবং গেজ পাঠ পাওয়া যায়নি ১টির।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর