জামালপুরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার

জামালপুরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ভাড়াটিয়া হিসাবে একটি জমি দখল করতে গেলে স্থানীয়রা তাদের আটক ও গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর রাজপাড়া গ্রামের জামাল উদ্দিন রাজের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের আমিনুল ইসলামের বিরোধ চলছিল।

শুক্রবার আমিনুল ইসলামের পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে ভাড়াটিয়া মস্তান হিসাবে জমি দখল করতে যায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে প্রতিপক্ষের লোকজনকে জখম করে কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা।

এক পর্যায়ে গ্রামের লোকজন কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করে। এ ঘটনায় জামালপুর থানায় মামলা হয়েছে।

জামালপুর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আলমগীর হোসেন/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর