‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জুন) বেলা ১২টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা।
মেলাতে বিভিন্ন খামারির হরেক রকম প্রাণি যেমন ঘোড়া, গরু- ছাগল,কবুতর,মোরগ-মুরগি, পাখিসহ বিভিন্ন জাতের প্রাণি মেলার স্টলে ডিসপ্লে করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সরফরাজ হোসেন খান, উপজেলা কৃষি অফিসার মোঃ সালাহউদ্দিন, তিতাস থানার ওসি সূধীন চন্দ্র দাস, উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূইয়া প্রমূখ।
উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দরা।
আসলাম/বার্তা বাজার/এফএইচপি