১০ বছর পরপর কেন কর্ণফুলীতে ড্রেজিং হয় না: সমবায় মন্ত্রী

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনসহ নদীর নাব্যতা বৃদ্ধি নিয়ে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর পাড়ে অসংখ্য শিল্পকারখানা গড়ে ওঠায় নদীর নাব্যতা বৃদ্ধিসহ জলাবদ্ধতা নিরসনে বিরাট সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সাথে বেড়ে চলেছে অবৈধ দখল ও দূষণ। দশ বছর পর পর কেন কর্ণফুলী নদীতে ড্রেজিং হয় না এমন প্রশ্নও তুলেছেন মন্ত্রী।

সভায় উপস্থিত সংশ্লিষ্টদের মন্ত্রী প্রশ্ন করেন যে, নদীর পাড়ের ভূমি বন্দর কেন শিল্প-কারখানাকে লিজ দিচ্ছে। তিনি চট্টগ্রামে উন্নয়নের পথে ব্যাঘাত ঘটাতে পারে এমন সব কর্মকান্ড হতে সকলকে বিরত থাকার কথা বলেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লে. কর্নেল শাহ্ আলীসহ প্রমুখ।

হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর