করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৮ জুন থেকে সারাদেশে সাতদিনের জন্য কঠোর লকডাউন শুরু হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
কঠোর লকডাউনে নিজেকে সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৬ জুন) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন।
দেশে করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময়ে জরুরি পণ্যবাহী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এছাড়াও লকডাউন কার্যকরে পুলিশ-বিজিবির পাশাপাশি দায়িত্বে থাকবে সেনাবাহিনী। লকডাউনের সময়ে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না।
বার্তা বাজার/নব