কিশোরগঞ্জে বিধিনিষেধ অমান্য করায় ১৩ জনকে জরিমানা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে বিধিনিষেধ অমান্য করার অপরাধে পাঁচজন বাস চালকসহ ১৩ জনকে ৭২০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকালে উপজেলার পুলেরঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) একেএম লুৎফর রহমান।
লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে করোনা ভাইরাস সংক্রমণরোধে বিধিনিষেধ অমান্য করায় উপজেলার পুলেরঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় একজনকে ৩০০ টাকা, দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় স্বাস্থ্যবিধি না মানায় ০৫ জন বাস চালককে ৫০০০ টাকা, মাস্ক না পরার অপরাধে ০৭ জনকে ১৯০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শতাধিক মাস্ক বিতরণ করা হয়। পাকুন্দিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
হুমায়ুন কবির/বার্তা বাজার/এফএইচপি