অবশেষে শিক্ষার্থী ইকবাল হত্যার রহস্য উদঘাটন

ময়মনসিংহের তারাকান্দায় পলাশকান্দা গ্রামের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইকবাল হত্যাকাণ্ডের জট খুলেছে ডিবি। গ্রেফতার হওয়া প্রতিবেশী আব্দুল হেলিম হত্যাকাণ্ডের ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জবানবন্দির বরাতে পুলিশ জানায়, প্রতিবেশীর এক টুকরো জমি কিনা নিয়ে ইকবালের বড়ভাইয়ের সাথে বিরোধ এবং প্রতিবেশী গুলু মিয়ার মেয়েকে নিয়ে মন্তব্য করায় খুন হয় ইকবাল।

জানা গেছে,আবদুল হেলিমের ভগ্নিপতির ভাই গোলাম হোসেন গুলুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ইকবালের। ইকবালের ভাই সেলিম মিয়ার সাথে প্রতিবেশী গোলাম হোসেনের জমি কেনা নিয়ে বিরোধ ছিল। মূলত বিরোধের জেরেই গোলাম হোসেনের ভাই মোহাম্মদ আলীর মেয়েকে নিয়ে বিরুপ মন্তব্য করত ইকবাল।

গত ২৫ মে হেলিমকে ডেকে হত্যার পরিকল্পনার কথা জানায় মোহাম্মদ আলী। হেলিম নিষেধ করলেও মোহাম্মদ আলী, তার ছেলে বাবু মিয়া, গোলাম হোসেন গুলু ও তার ছেলে রানা মিয়া ইকবালকে শ্বাসরোধ করে হত্যা করে।

তারপর হত্যাকাণ্ড শেষে আব্দুল হেলিমকে ডাকা হলে ইকবালের মরদেহ গুম করতে সহযোগিতা করেছে বলে জানিয়েছে এজাহারভুক্ত আসামি আব্দুল হেলিম।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর