কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি

কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে অক্ষত রয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইভান দুকে মারকেজ।

স্থানীয় সময় শুক্রবার কলম্বিয়া- ভেনেজুয়েলা সীমান্ত এলাকা পরিদর্শনের সময় এই হামলা হয়। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এসময় প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, হামলায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হলেও আঘাত পাননি কেউ। হামলাটিকে কাপুরোষোচিত উল্লেখ করে টুইটারে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ইভান মারকেজ জানান, এ ধরনের সন্ত্রাসী হামলায় ভিত নন তিনি। তার দেশ এধরনের হুমকি মোকাবিলার জন্য সবসময়ই প্রস্তুত বলেও জানান তিনি।

এরইমধ্যে হামলায় জড়িতদের সন্ধানে কাজ শুরু করছে নিরাপত্তা বাহিনী। দেশটির এই সীমান্ত এলাকাটি বামপন্থি বিদ্রোহী গোষ্ঠী লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর