জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (২৬ জুন) বেলা ১১টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান।

এসময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সেনাবাহিনীর চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নতুন এই সেনাপ্রধান। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি স্মৃতিসৌধ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, গত ২৪ জুন এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়।

বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর