সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। দূরপাল্লার বাস চলাচল বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছে ঢাকামুখী ও শহর ছেড়ে যাওয়া যাত্রীরা। কিন্তু লকডাউনের কোন প্রভাব এখনো নেই রাজধানীর পাইকারী বাজারগুলোতে। বাজারে নিত্যপন্যের দাম স্বাভাবিক আছে বলে জানিয়েছে ক্রেতা-বিক্রেতা।
বাজারে আজ অন্যান্য দিনের তুলনায় ক্রেতার সংখ্যা কিছুটা কম। মাছের দাম কিছুটা বেশি অভিযোগ করা হলেও বিক্রেতারা বলেছেন, আগের দামেই মাছ বিক্রি হচ্ছে।
৫ কেজির সয়াবিন তেল ৬৮০ টাকা, মশুর ডাল ৮০ থেকে ১০০ টাকা, চিনি ৭০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, আলু ২৫ টাকা, টমেটো ৫০ টাকা, মিনিকেট চাল ৬০ টাকা এবং বিরি আটাশ চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজি দরে।
তবে বাজারে মাংসের দাম অপরিবর্তিত আছে। খাসির মাংস ৮০০ টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ টাকা কেজি দরে।
বার্তাবাজার/পি