খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৭৪ জনের।
শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত জেলার দুই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনায় আক্রান্ত ছিলেন।
শনিবার (২৬ জুন) সকালে এ তথ্য খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন সাতজনের মৃত্যু হয়েছে। তার সবাই করোনা পজিটিভ ছিলেন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিটে ৯৪ জন রোগী ভর্তি আছেন বলেও জানান তিনি।
বার্তা বাজার/নব