বিশ্বে করোনায় আক্রান্ত ১৮ কোটি ১১ লাখ ছাড়িয়েছে

মহামারি করোনায় লণ্ডভণ্ড বিশ্ব। দিনে দিনে ভয়ংকর রূপ নিচ্ছে প্রাণঘাতী এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ২৪ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১১ লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৫২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৯ লাখ ২৪ হাজার ৯৭২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ২৮২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৬৭২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৫১২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি এক লাখ ৮২ হাজার ৪৬৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৯৪ হাজার ৫২৪ জনের।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর