কৃষ্ণাঙ্গ হত্যা: ডেরেক শৌভিনের সাড়ে ২২ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের গলায় হাঁটু দিয়ে চেপে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা ডেরেক শৌভিনকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে মিনেসোটা আদালত।

শুক্রবার মিনেসোটার একটি আদালতে রায় দেয়া হয়। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

সাজা ঘোষণার পর বিচারক বলেছেন, ক্ষমতা ও কর্তৃত্বের অপব্যবহার এবং বিশ্বাসভঙ্গ করার পাশাপাশি যে নিষ্ঠুরতা ডেরেক শৌভিন দেখিয়েছেন, সে কারণে তাকে এই সাজা ভোগ করতে হবে। মিনেসোটার হেনোপিন আদালতে গত এপ্রিলে ফ্লয়েড হত্যায় দোষী সাব্যস্ত হন ডেরেক। তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়। গত বছরের মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর হাঁটু দিয়ে ফ্লয়েডের গলাচেপে হত্যা করেন ডেরেক।

৯ মিনিটের ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তোলে। ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে ব্ল্যাক লাইভস ম্যাটারস শ্লোগানে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর