রামেক হাসপাতালে একদিনে আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন।

শনিবার (২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটে ১৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর দুইজন ও নাটোরের দুইজন রয়েছেন।

তিনি আরও বলেন, এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন ও নওগাঁর একজন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর একজন ও নাটোরের একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। এ সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৪ জন। রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৪২৩ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা বাড়িয়ে ৩৫৭টি করা হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর