নিখোঁজের তিন দিন পার হেয়ে গেলেও এখোনো খুঁজে পাওয়া যায়নি পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী জো জিয়াংকে (৩৫)। তার সন্ধানে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)।
এছাড়া তার সন্ধানে সেতুর আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
মাওয়া নৌ-পুলিশের ওসি সিরাজুল কবীর জানান, পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে চাঁদপুরের মেঘনা নদী পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু তার সন্ধান মিলেনি। নিখোঁজ হওয়ার পর থেকেই ওই প্রকৌশলীকে খোঁজা হচ্ছে।
তিনি বলেন, নিখোঁজ প্রকৌশলীকে জীবিত অথবা মৃত অবস্থায় কেউ সন্ধান দিতে পারলে তাতে ২ লাখ টাকা পুরষ্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে এমবিইসি-৪।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, নিখোঁজ প্রকৌশলী এমবিইসি কোম্পানিতে কাজ করতেন। নদীতে বার্জে (বড় আকৃতির ভাসমান জলযান) থাকতেন। সেখানে যেহেতু তাকে পাওয়া যায়নি সেহেতু এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার মরদেহ না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না তিনি মারা গেছেন। তবে এমবিইসি সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, নদীতে পড়ে নিহত অথবা অন্যত্র যেতে পারেন।
বার্তাবাজার/ই.এইচ.এম