লকডাউনেও ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে যে সব অফিস

কঠোর লকডাউনে জরুরী সেবা ব্যতিত কেউ বাড়ির বাহিরে যেতে পারবে না । কিন্তু এ লকডাউনে সব অফিস বন্ধ থাকলেও কিছু অফিস খোলা থাকবে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে বিধিনিষেধের মধ্যে বলা আছে। তবে নতুন অর্থ বছরের বাজেটের কাজে সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ ব্যাংক শাখা, জাতীয় রাজস্ব বোর্ডসহ কয়েকটি অফিস আগামী ৩০ জুন পর্যন্ত খোলা থাকবে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান, গণমাধ্যম এর আওতা বহির্ভূত থাকবে। শুধু মাত্র জরুরী পণ্যবাহী যানবাহন চলাচল করবে। এছাড়াও স্বাস্থ্য সেবার সাথে জড়িত অ্যাম্বুলেন্স চলাচল করবে। জরুরী কোনো কারণ ছাড়া কেউ ঘরের বাহিরে বের হতে পারবে না।

এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর