বাসের ধাক্কায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী

বাসের ধাক্কায় আহত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থী। আহত শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের (২০১৮-১৯ শিক্ষাবর্ষের) দেবাশীষ দাস ও রসায়ন বিভাগের মাহমুদুল হাসান।

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭:৩০ টায় বিশ্ববিদ্যালয় থেকে সাইকেল চালিয়ে ফেরার পথে বরিশালের দপদপিয়া ব্রিজের টোল প্লাজায় বাসের ধাক্কায় আহত হয়েছেন তারা।

আহত শিক্ষার্থী মাহমুদুল হাসান শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে এবং দেবাশীষ দাস কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস বলেন, বাস মালিক সমিতির সাথে কথা বলে এই বিষয়ে ব্যাবস্থা নেয়া হবে।
ইমদাদুল ইসলাম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর