ফোনে পাঁচ মিনিটের অধিক কথা বললে কর দিতে হবে পাকিস্তানে। একটানা পাঁচ মিনিটের বেশি কথা বললে ৭৫ পয়সা হারে সম্পূরক শুল্ক দিতে হবে। তবে এসএমএস কিংবা ইন্টারনেট ব্যবহার করলে কোনো কর দিতে হবে না।
শুক্রবার (২৫ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী শওকত তারিন এই ঘোষণা দেন।
ডেপুটি স্পিকার কাসিম সুরির সভাপতিত্বে রাজস্ব আদায়ের অধিবেশনে আইনপ্রণেতাদের সুপারিশের জবাবে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী।
এদিকে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও মন্ত্রিসভা মোবাইলে কথা বলার ওপর বাড়তি সারচার্জ আরোপের বিরোধী হলেও অর্থমন্ত্রীর কাছ থেকে হঠাৎই এমন ঘোষণা এসেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম