বান্দরবানের রোয়াংছড়িতে ইমাম ওমর ফারুক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার (২৫ জুন) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ দিন বাদ জুমা বাজার শাহে মসজিদের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল। এরপর বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে বিক্ষোভকারীরা
এতে বক্তারা তুলাছড়ি রায়চন্দ্র পাড়া মসজিদের ইমাম নওমুসলিম মো. ওমর ফারুককে গুলি করে হত্যার প্রতিবাদ জানান। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম