দেশজুড়ে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের জন্য কঠোর লকডাউনের ঘোষণা করেছে সরকার। এ লকডাউন বাস্তবায়নে এবং মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে থাকবে পুলিশ, বিজিবি। একই সঙ্গে মোতায়েন করতে পারে সেনাবাহিনী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চত করেছে।
ফরহাদ হোসেন বলেন, লকডাউনের প্রজ্ঞাপন জারি আগামীকাল। সাত দিন পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
কোভিড ১৯ সংক্রমন প্রতিরোধে আগামী সোমবার ২৮শে জুন ২০২১ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
জরুরী পরিসেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে। জরুরী কারণ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এ সময় জরুরী পন্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।
গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম