আশুগঞ্জে বিপুল পরিমান দেশী-বিদেশী অস্ত্র ও মাদকসহ যুবক আটক

আশুগঞ্জের চরচারতলায় বিপুল পরিমান দেশী বিদেশী অস্ত্র ও মাদকসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরচারতলা গ্রামের সরকার বাড়ি থেকে অস্ত্র, মাদক ও টাকাসহ তাকে আটক করেন আশুগঞ্জ থানা পুলিশ।

আটককৃত যুবক চরচারতলা সরকার বাড়ির মোস্তফা সরকারের ছেলে শাহানুর সরকার।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, পুলিশ সুপারের নেতৃত্বে জেলা জোরে পুলিশের বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আশুগঞ্জের চরচারতলায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করেন শাহানুর নামক যুবকের সবতঘরে তল্লাশী করে বিপুল পরিমান দেশী-বিদেশী অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর