সরিষাবাড়ীতে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : ২ জনের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার বাউসি বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কামরাবাদ ইউনিয়নের ডিগ্রিপাঁছবাড়ি গ্রামের শহিদ মিয়ার ছেলে কবির হোসেন (২০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি কাঠালতলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম মিয়া (১৯)। তারা উভয়ই পেশায় ট্রাক চালক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দিগপাইত উপশহর থেকে আল্লাহর দান (ঢাকা-সরিষাবাড়ী) পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩৩২৪) সরিষাবাড়ীর দিকে আসছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা দিগপাইতগামী একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা কবির ও সেলিম ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক আব্দুল মজিদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর