পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রব নামের ২ বছরে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভিমপুকুর এলাকায় পঞ্চগড় ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত শিশুটির পিতা আইনুল ইসলাম ও বোন আফরোজ বেগম সহ তেঁতুলিয়া উপজেলা হতে একটি ব্যাটারি চালিত অটোগাড়ীতে চিকিৎসার জন্য বোদায় আসার পথে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি দ্রুতগ্রামী ট্রাক তাদের পিছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ সময় অটোগাড়ীতে থাকা ৩ জনই গুরুত্বর আহত হয়। ঘটনাস্থল হতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোদা সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশু আব্দুর রবকে মৃত ঘোষণা করেন।
আইনুল ইসলাম ও আফরোজাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বোদা থানার ওসি মোঃ আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনার বিষয়টি চিশ্চিত করেছেন।