হাত খরচের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

পরিবেশ রক্ষার্থে হাত খরচের টাকা বাঁচিয়ে বৃক্ষরোপণ করছে জয়পুরহাট হিন্দু ছাত্র পরিষদের শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ জুন) বিকেল ৫টায় শহরের ঐতিহাসিক কাশিয়াবাড়ি কালি মন্দিরে এ বৃক্ষরোপণ করা হয়।

ঐতিহাসিক কালী মন্দিরের সভাপতি রাম কমল সাহার সভাপতিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোটের জয়পুরহাট শাখার আহবায়ক দিজেন্দ্রনাথ দাস, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের জেলা আহবায়ক অন্তর কুমার সরকার, জয়পুরহাট গীতা সংঘের নির্বাহী সভাপতি সন্তোশ কুমার মন্ডল ও সম্পা মহন্ত সহ সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, পরিবেশের ভারসম্য রক্ষার জন্য পর্যায়ক্রমে এ জেলার প্রত্যেকটি মন্দির ও আশেপাশে ১০ টি করে ফলজ, বনজ, ও ঔষধি গাছ রোপণ করা হবে।

রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর