ফ্লোরিডায় একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ২০ ইহুদি নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ওই ২০ জন ইহুদি ফিলিস্তিনের অধিবাসী ছিল বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা।
গতকাল স্থানীয় সময় সকাল ছয়টায় ভবনটি ধসে পড়ে। তবে ভবন ধসের কারণ এখনও জানা যায় নি। তবে ওই ভবনে বহু মানুষ ছিল বলে জানানো হয়েছে।
এদিকে ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লোরিডার ভবন ধসে অন্তত ২০ জন ইসরাইলের নাগরিক রয়েছেন। তবে ইসরাইলি দৈনিক ইয়াদিয়ুত অহরোনুৎ নিখোঁজ ইসরাইলিদের সংখ্যা ৩৪ জন বলে জানিয়েছে।
মায়ামিতে তেলআবিবের কনসাল জেনারেল মভার আলবাজ এ বিষয়ে জানান, ভবন ধসের ঘটনায় নিখোঁজ ইসরাইলিরা আমেরিকার অধিবাসী ছিলেন। ৪০ বছরের এই পুরনো ভবনটি কেন ধসে পড়েছে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
মার্কিন বার্তা সংস্থার খবর অনুযায়ী ওই দুর্ঘটনায় ৫৫টি ফ্ল্যাট ধ্বংস হয়ে গেছে। অসংখ্য মানুষকে ওই ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং ৫১ থেকে ৯৯ জনের ভাগ্যে কী ঘটেছে তা না যায় নি।
বার্তাবাজার/ই.এইচ.এম