গাজীপুরে নও মুসলিম নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলীহাটি ইউনিয়ন এর আবদার (ঢালীপাড়া) গ্রামে এক নও মুসলিম নারীর লাশ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৫ জুন) দুপুরে ওই এলাকার জৈনক আলমগীরের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত নারী ওই বাড়িতে ভাড়া থেকে স্বামীকে নিয়ে স্থানীয় এসকিউ সেলসিয়াস প্যাকিং শাখায় চাকুরী করতেন।

সে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রায়পুর পূর্ব পাড়া গ্রামের মোস্তফা কামালের স্ত্রী শিল্পী আক্তার (২৫)। গত কয়েক বছর পূর্বে ইসলামী শরীয়া মোতাবেক হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর মল্লিক জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে বাথরুমের ভেতরে থাকা কাঠের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, শিল্পী ক্যান্সারে আক্রান্ত ছিল,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষন্নতায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফিরোজ শাহ্/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর