ফরিদপুরে মাদকসহ আটক ৩

ফরিদপুরের সালথায় মাদকসহ ৩ জনকে আটক করছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রা‌ত সাড়ে ৩ টার দিকে পু‌লি‌শের বি‌শেষ অভিযানে গাঁজা, ইয়াবা ও মাদক বি‌ক্রির টাকা ও স্বামী স্ত্রীসহ ৩ জন‌কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাত সা‌ড়ে ৩টার দি‌কে মাঝারদিয়া ইউ‌নিয়‌নের হো‌ড়েরকা‌ন্দি এলাকা হতে ১১০ পিস ইয়াবা, ৮ শত গ্রাম গাঁজা ও এক‌টি মোবাইলসহ ১ জন‌কে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। আটককৃত ব‌্যক্তির নাম গফফার মোল‌্যা (৩০) সে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের হো‌ড়েরকা‌ন্দি এলাকার মোঃ আ‌লি মোল‌্যার ছে‌লে।

আটককৃত গফফার মোল‌্যা (৩০) প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে আলোচিত কাগ‌দী বাজা‌রে ৬ দোকা‌নে চু‌রির সা‌থে জ‌ড়িত ব‌লে স্বীকার ক‌রে। চু‌রির ঘটনায় সে ১০,৫০০ টাকা ভা‌গে পায়, সেই টাকা হ‌তে ২,৮০০ টাকার গাজা ক্রয় ক‌রে এবং চু‌রির ৮,২০০ টাকা উদ্ধার ক‌রে পু‌লিশ

আরও জানা যায়, পৃথক আরও এক‌টি অভিযানে বৃহস্পতিবার (২৪ জুন) ভোর রা‌তে সোনাপুর ইউ‌নিয়‌নের রা‌য়েরচর এলাকা থে‌কে স্বামী স্ত্রী‌কে ১২৫ পিস ইয়াবা, ইয়াবা বি‌ক্রির ৪,১৫০ টাকা ও দু‌’টি মোবাইলসহ আটক ক‌রে সালথা থানা পু‌লিশ।

আটককৃত স্বামীর নাম মো. র‌বিউল কাজী (২৭)। সে উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের রা‌য়েরচর এলাকার আক্তার কাজীর ছে‌লে এবং স্ত্রী মোসা. ব‌বিতা বেগম (২২)। তারা দু’জ‌নেই ওই এলাকার বা‌সিন্দা।

সালথা থানা ওসি মো.আসিকুজ্জামান ব‌লেন, উভয় ঘটনায় মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে মামলা রুজু করা হ‌য়ে‌ছে। আটককৃত স্বামী-স্ত্রীসহ ৩‌ জন‌কে ফ‌রিদপুর আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। মাদ‌কের বিরু‌দ্ধে সালথা থানা পু‌লিশের এই অভিযান অব‌্যাহত থাক‌বে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর