ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শুক্রবার (২৫ জুন) দেশের তৈরি করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। ‘কোভ-ইরান বারাকাত’ নামের ওই টিকা উদ্ভাবন করেছে ইরানের তরুণ গবেষক ও বিজ্ঞানীরা। সকল প্রকার ট্রায়াল শেষে অতি সম্প্রতি এই ভ্যাকসিন প্রদানের অনুমতি মিলেছে।
ভ্যাকসিন গ্রহণের পর খামেনেয়ী বলেন, আমি বিদেশি কোনো টিকা নিতে রাজি ছিলাম না। এজন্য টিকা নিতে জোর করার পরে ইরানের টিকার জন্য অপেক্ষা করতে ছিলেন। নিজ দেশের করোনার টিকা উদ্ভাবন করাকে জাতীয় গর্ব বলে মন্তব্য করেন।
নিজ দেশে যেহেতেু রোগ প্রতিরোধ ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে তবে কেন আমরা সেই সুযোগ কাজে লাগাবো না। আবার প্রয়োজনে বিদেশি ভ্যাকসিন নেওয়ার মধ্যে দোষের কিছু নেই বলেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।
ইরানি করোনা টিকা ‘কোভ-ইরান বারাকাত’ তৈরিতে যাদের অবদান রয়েছে তাদের সকলের প্রশংসা করে এ নেতা বলেন, যারা নিজেদের শ্রম ও মেধা দিয়ে জাতিকে সম্মানিত করেছেন তাদের প্রতি এ দেশ কৃতজ্ঞ।
‘কোভ-ইরান বারাকাত’ টিকা ব্যবহারের লাইসেন্স পাবার মধ্য দিয়ে ইরান করোনার টিকা প্রস্তুতকারী বিশ্বের ছয়টি দেশের মধ্যে নিজেদের স্থান করে নিয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম