শরীয়তপুরে জাজিরায় বুদ্ধি ও বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৯) ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার জয়নগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ ফরাজিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৫ জুন) ভোর রাতে ভিকটিমের বাবার লিখিত অভিযোগে মোঃ আবু সালাম ফরাজী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি একই এলাকার মৃত জমিরউদ্দিন ফরাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন বাকপ্রতিবন্ধী মেয়ে (১৯) কে, আসামি মোঃ আবু সালাম ফরাজী (৫৫) কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
অভিযোগের ভিত্তিতে জাজিরা থানায় বৃহস্পতিবার (২৪জুন) একটি মামলা দায়ের পর মামলার ভোর রাতে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জাজিরা থানার ওসি মাহবুবুর রহমান জানান, প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা করেছে। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষা এবং আদালতে ২২ ধারায় জবানবন্দির জন্য পাঠানো হয়েছে।
আসাদ গাজী/বার্তা বাজার/টি