দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১০৮ জন, শনাক্ত ৫৮৬৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গেছেন আরও ১০৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩,৯৭৬ জনের। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনের।

শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। এদিন করোনা শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।

এদিকে, গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) করোনায় মৃত্যু হয় ৮১ জনের। ওইদিন করোনায় আক্রান্তের সংখ্যা ছিলো ৬ হাজার ৫৮ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তাবাজার/ই.এইচ.এম

বিস্তারিত আসছে……

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর