ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতারা টাকা ফেরত পাচ্ছেন

করোনা ভাইরোসের প্রার্দুভাব বৃদ্ধির কারণে বন্ধ হয়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকিট গ্রহীতারার টাকা ফেরত পাচ্ছেন। শুক্রবার (২৫ জুন) সকাল থেকে টিকিট কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত অগ্রীম টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব সম্মানীত যাত্রী সাধারণ চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন তাদেরকে আগামী ৩০ জুনের মধ্যে প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে উল্লেখিত সমপরিমাণ টাকা ফেরত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এর আগে গত ২২ জুন দিনগত রাত ১২টা থেকে দেশে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচাল বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ম্যাংগো ট্রেনসহ সব পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর