সাতক্ষীরায় ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। এসময় বিভিন্ন মামলার আরও ১১ আসামিকে গ্রেফতার করে পুলিশ।শুক্রবার দুপুরে ওই ৯ জুয়াড়িসহ ২০ আসামি কে হাতে হ্যান্ড কাফ ও এক দড়িতে বেঁধে হাটিয়ে আদালতে পাঠায় সাতক্ষীরা সদর থানার ওসি।
ওসি দেলোয়ার হুসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শহরের পুরান সাতক্ষীরার কুলিনপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নয়ন, মারুফ, সাগর, আল আমিন, মধু মোল্লা, আবদুল্লাহ, তুহিন, আসাদুল ও মোমিন। তাদের সবার বাড়ি পুরান সাতক্ষীরায়।
ওসি আরও জানান এর আগে প্রীততিশ মন্ডল, মুক্তা মন্ডল কে পাসপোর্ট আইনে ও অন্যান্য মামলায় মোঃ টুটুল, সুজিত ঘোষ, খাদিজা খাতুন মোছাঃ আরিফা খাতুন, মোঃ সেলিম পাড়, আক্তারুল ইসলাম, মোঃ আনারুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মীর খায়রুল আলম/ বার্তা বাজার/ টি