কোম্পানীগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‌্যাব-৭ এর অভিযানে অস্ত্রসহ সামছু উদ্দিন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৪ জুন) গভীর রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের নদীরঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

সামছু উদ্দিন ওই ইউনিয়নের চরবালুয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের দীর্ঘদিনের চলমান সহিংসতা দিনদিন বেড়ে যাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে চরএলাহী নদীরঘাট এলাকা থেকে এই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তিনটি বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজসহ সামছু উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব-৭। পরে মামলা দিয়ে তাকে অস্ত্রসহ কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার সকালে অস্ত্রসহ সামছু উদ্দিনকে র‌্যাব-৭ থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর