কুবিতে সকল পরীক্ষা স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ দেয়ার আগ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ৬২ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।

এছাড়াও তিনি বলেন, কুমিল্লার বাইরে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের নিজস্ব বিভাগীয় শহরে পৌঁছে দেয়ার জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর