মাস্ক না পড়ায় পাকুন্দিয়ায় বাস চালকসহ ৫ জনকে জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন অপরাধে বাস চালকসহ ৫ জনকে ২৯০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে পৌর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) একেএম লুৎফর রহমান।

লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে করোনা ভাইরাস সংক্রমণরোধে বাধ্যতামূলক মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পাকুন্দিয়া পৌর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ০১ জন বাস ড্রাইভারসহ ০৫ জনকে ২৯০০ টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী, ক্রেতা, সিএনজি, অটোরিকশা ড্রাইভারসহ সাধারণ পথচারীদেরকে মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শতাধিক মাস্ক বিতরণ করা হয়। পাকুন্দিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর